আদম তমিজীকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আদম তমিজী হককে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করেছে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা।

রোববার (১৭ সেপ্টেম্বর) দলীয় সভাপতি শেখ হাসিনার নিকট এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

চিঠিতে বলা হয়, অতিসম্প্রতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আদম তমিজী হক কর্তৃক তার বাংলাদেশের পাসপোর্ট পোড়ানো ও আওয়ামী লীগ ও নেতাদের উদ্দেশ্য করে অশ্লীল গালাগাল এবং লাইভ সম্প্রচারের ভিডিও চিত্র হাতে আসায় আমরা বিস্মিত ও মর্মাহত হয়েছি। ফলে রোববার এক জরুরি সভায় আদম তমিজীকে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সংশ্লিষ্ট প্রমাণাদি (ভিডিও চিত্র) প্রাপ্তি সাপেক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। অতএব, সভানেত্রী আমরা তাকে মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ ও প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করছি।

উল্লেখ্য, হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা। সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলেন এবং আওয়ামী লীগকে ‘নিকৃষ্ট’ দল হিসেবে আখ্যা দেন। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Share this news on:

সর্বশেষ

img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026