পেট্রোল পাম্পকে লাখটাকা জরিমানা



রংপুরের গংগাচড়ায় শাহ আলম নামে একটি পেট্রোল পাম্পকে পরিমানে তেল কম দেয়ায় একলাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। বুধবার (৪ অক্টোবর) এই অভিযান পরিচালনা করেন গংগাচড়া উপজেলা প্রশাসন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা।

এসময় ডিজেল ইউনিট এ প্রতি ১০ লিটারে ৬০ মিলি কম প্রদান করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০,০০০ টাকা এবং পেট্রোল, ডিজেল ও অকটেন স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।এছাড়াও ডিজেল ডিসপেনসিং ইউনিটটি সাময়িক ভাবে বন্ধের নির্দেশনা সহ বাংলায় লেখা মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


অভিযানে বিএসটিআই রংপুর বিভাগীয় পরিদর্শক (মেট্রলজি) আলমাস মিয়া, ফিল্ড অফিসার জামিনুর রহমান সহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার রাতে (৩অক্টোবর) শাহ আলম পাম্পে তেল নিতে আসেন কয়েকজন ভোক্তা এসময় তাদের সাথে পাম্প কতৃপক্ষের বাকবিতন্ডা হয়।পরে তারা অভিযোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহাকে।

এসময় ভুক্তভোগী লাবিব অভিযোগ করে বাংলাদেশ টাইমসকে জানান,১৩০.৩২ টাকায় আমি এক লিটার তেল কিনি কিন্তু একলিটারের বোতলে তেল অনেক কম পাই।কতৃপক্ষকে জানালে তারা আমাদের উপর চড়াও হন।আমরা প্রতারণার স্বীকার। 

আরেক ক্রেতা জানান,এখান থেকে প্রতিদিন তেল নেই কিন্তু মাইলেজ পাচ্ছিলাম না ভাবলাম আমার গাড়ির সমস্যা আছে কিন্তু এখন দেখছি শর্ষের মধ্যে ভূত। 

পাম্প মালিক শাহ আলম বাংলাদেশ টাইমসকে জানান,আমি লিগ্যাল ওরা আন লিগাল।বিএসটিআই আসলে সব বোঝা যাবে।আমার সাথে শত্রুতা করে এমনটা করা হচ্ছে।এবিষয়ে তেলপাম্প মালিক সমিতিকে জানিয়েছি তারা যা করবেন সেটাই মেনে নেব।

ঘটনার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা জানান,অভিযোগ পেয়ে এখানে এসেছিলাম।পাম্প কতৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন। আগামীকাল(৪ অক্টোবর) এর ব্যবস্থা নিবো।

অভিযানের পর(৪ অক্টোবর) বাংলাদেশ  স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের  এ ধরনের অভিযান পরিচালনা  অব্যাহত থাকবে

Share this news on:

সর্বশেষ

img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026