ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ১৫ মার্চ হামলা চালায় অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন ট্যারান্ট। আল নূর মসজিদ ও এর কয়েক কিলোমিটার দূরের লিনউড মসজিদে জুমার নামাজের সময় গুলি করে হত্যা করা হয় ৫০ জনকে।

এ সময় হেলমেটে লাগানো ক্যামেরার মাধ্যমে হত্যাযজ্ঞের দৃশ্য সরাসরি ফেসবুকে সম্প্রচার করেন ব্রেনটন। হামলার ৩৬ মিনিট পর একটি গাড়ি থেকে ব্রেনটনকে গ্রেপ্তার করে পুলিশ।

এই ঘটনায় ফেসবুকে সরাসরি সম্প্রচার ও ইউটিউবে ছড়িয়ে পড়ায় এ দুটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের মুসলিম সংগঠন ফ্রেন্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম)।

ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলার বিষয়ে সমর্থন দিয়েছে নিউজিল্যান্ড মুসলিমদের একটি গ্রুপ।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে তারা। ইউটিউবের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে ফেসবুক ও ইউটিউবের ফ্রান্স শাখার বিরুদ্ধে সহিংস ঘটনা সরাসরি সম্প্রচার করে জঙ্গিবাদ ছড়ানো ও মানুষের মর্যাদাভঙ্গের মতো অপরাধের অভিযোগ আনা হয়েছে।

নিউজিল্যান্ডের ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র আনোয়ার ঘানি বার্তা সংস্থাকে বলেছেন, তারা ওই পদক্ষেপ সমর্থন করেন। ওই প্ল্যাটফর্মগুলো বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে। ওই সন্ত্রাসী তার ঘৃণ্য অপকর্ম বিজ্ঞাপনের মতো প্রচার করতে চাইছিল।

ঘানি বলেন, তাদের সংগঠন মামলার কথা ভাবছিল। কিন্তু হামলার পর ব্যস্ত থাকায় মামলা করতে পারেনি।

গত সপ্তাহে নিউজিল্যান্ডের প্রাইভেসি কমিশনার জন এডওয়ার্ডস বলেছেন, ‘সন্ত্রাসী হামলার ঘটনার পর ফেসবুকের নীরব থাকা আমাদের দুঃখের ঘটনার প্রতি অসম্মান জানানো।’

ফেসবুকের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘সন্ত্রাসী কার্যকলাপ ও ঘৃণিত বক্তব্যর জায়গা নয় ফেসবুক। নিহত ব্যক্তিদের পরিবার ও এ দুঃখের ঘটনায় আক্রান্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। ঘটনা ঘটার পর আমরা দ্রুত আমাদের প্ল্যাটফর্ম থেকে ওই ভিডিও সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছি। এ ছাড়া আমরা কর্তৃপক্ষকে সহযোগিতা করছি।’

এক ব্লগপোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকে পোস্ট হওয়া ওই সন্ত্রাসী হামলার তিন লাখ ভিডিও তারা সরিয়েছে।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেলেন আবজালুল হক Feb 05, 2026
img
চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী Feb 05, 2026
img

আরমানের প্রশ্ন

আচরণবিধি লঙ্ঘনে কেনো পদক্ষেপ নিচ্ছে না ইসি Feb 05, 2026
img
এক ধাক্কায় কমল ধারাবাহিকগুলোর নম্বর, শীর্ষে 'দ্বৈত আধিপত্য' Feb 05, 2026
img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026