এখন আর সংলাপের সুযোগ নেই : কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধীদলগুলোর সঙ্গে সংলাপের সময় পেরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সময় খুব কম। এখন যেকোনো সময়, যেকোনো দিন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তফসিল ঘোষণার সময়টা দূরে নয়, এমনটাই আমরা শুনতে পাচ্ছি। এমন অবস্থায় আমাদের মতো দেশে.... সংলাপ যদি করতে হয়, কাউকে বাদ দিয়ে করা যাবে না। সংলাপ তো এমন না যে, দুটি বা কয়েকটি দলের সঙ্গে শুধু করতে হবে। সংলাপ করলে তখন শতাধিক দল এসে যাবে। এখন এই সময়ে কখন সংলাপ হবে আর কখন নির্বাচনের প্রক্রিয়া চলবে, সেটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো, সংলাপের বিষয়ে আমরা আমাদের চিন্তাভাবনা আগেই পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে, শর্তযুক্ত কোনো সংলাপের বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি না।

তিনি বলেন, আমরা আগেই বলে দিয়েছিলাম, তারা (বিএনপি ও সমমনা দল) বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি প্রত্যাহার করলে আমরা সংলাপের বিষয়টি চিন্তাভাবনা করে দেখব। কিন্তু সেটিও অনেক আগের কথা। সেই সময় পেরিয়ে গেছে। এখন আর সেই পেরিয়ে যাওয়া সময়কে এগিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নেই।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। তারা নিজেরা আলাপ-আলোচনা ও চিন্তাভাবনা করে তফসিল ঘোষণা করবে, এটা তাদের এখতিয়ার। এখানে আওয়ামী লীগের কিছু করণীয় নেই।

Share this news on:

সর্বশেষ

img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026