মনোনয়নপত্র কিনলেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী

জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী।

সোমবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করে গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের আসনটি মাদারীপুর সদর ও রাজৈর উপজেলা নিয়ে গঠিত। রাজৈর উপজেলায় ৩৫ শতাংশ ভোট বেশি। আমরা কখনো আমাদের এলাকা থেকে সংসদ সদস্য পায়নি। মানুষ এবার তাদের এলাকা থেকে জনপ্রতিনিধি চায়। সুতরাং জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তবে আমি মানুষের জন্য কাজ করবো। ঠিক যেমন করোনার মধ্যে মানুষের জন্য কাজ করেছি।

উল্লেখ্য, ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদচ্যুত হয়েছিলেন গোলাম রাব্বানী। একই সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ছিলেন। ডাকসুর মেয়াদ শেষে `টিম পজিটিভ বাংলাদেশ` নামে স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড় করান রাব্বানী।

বর্তমানে মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর) আসনের সংসদ সদস্য সাতবার জয়ের রেকর্ডকারী সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৩ লাখ ১১ হাজার ৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শাজাহান খান ১৯৮৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে প্রথমবার নির্বাচিত হন। এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সালে বিপুল ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে তিনি নৌপরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026