নিলামে উঠছে মেসির বিশ্বকাপজয়ী ৬টি জার্সি

ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক ঠিক এক বছর পর অন্যরকম এক ঘোষণা নিয়ে হাজির হয়েছেন লিওনেল মেসি। নিজের ক্যারিয়ারের অপূর্ণতা ঘোচানোর সেই বিশ্বকাপের মূল্যবান স্মৃতিগুলোকেই কিনা নিলামে তুলে দিচ্ছেন এই আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপে মেসি পরেছেন এমন ৬টি জার্সি তোলা হচ্ছে নিলামে। ফেসবুক বার্তায় যা নিশ্চিত করেছেন মেসি নিজেই।

বিশ্বের অন্যতম বড় চিত্রকলা, অলংকার ও সংগ্রহে রাখার মতো অন্যান্য জিনিসের ব্রোকার হাউস সোথেবির পক্ষ থেকে এই নিলাম পরিচালনা করা হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থা সব মিলিয়ে জার্সিগুলোর দাম আনুমানিক এক কোটি ডলার আশা করছে। সেক্ষেত্রে ক্রীড়া জগতের সবচেয়ে দামী নিলাম হবে মেসির এই জার্সিগুলো। আর এই নিলামের জন্য প্রাথমিক ব্যবস্থা নিয়েছে এসি মোমেন্টো।

উল্লেখ্য, নিলামকারী প্রতিষ্ঠানের প্রত্যাশা অন্যযায়ী, দাম এক কোটি ডলার পেরিয়ে গেলে খেলাধুলার স্মারক নিলামের তোলার ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়বে। কোনো খেলোয়াড়ের জার্সি নিলামে সর্বোচ্চ দামের বিক্রির রেকর্ডটি বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের। ১৯৯৮ সালে শিকাগো বুলসের হয়ে এনবিএ ফাইনালসে জর্ডানের পরিহিত জার্সি নিলামে এক কোটি এক লাখ ডলারে বিক্রি হয়েছিল।

এদিকে ফেসবুক পোস্টে মেসি জানিয়েছেন, এই নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ দেওয়া হবে ইউনিকাসের একটি প্রজেক্টে। বার্সেলোনার শিশু হাসপাতালের সঙ্গে শিশুদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যৌথভাবে কাজ করছে এই প্রতিষ্ঠান। আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই নিলাম চলবে। একইসময়ে প্রদর্শনীর জন্য রাখা হবে এই জার্সিগুলো।

উল্লেখ্য, আগের চার আসরে ব্যর্থতার স্মৃতি নিয়েই ২০২২ সালে কাতার বিশ্বকাপ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। আসরে দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন মেসি। দলীয় সাফল্যের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বল’ জিতেছিলেন মেসি।

পুরো টুর্নামেন্টে মোট ৭ ম্যাচ খেলেছিলেন মেসি। সেখান থেকে ৬টি জার্সি উঠছে নিলামে। গ্রুপ পর্বে সৌদি আরব, মেক্সিকো, দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জার্সিগুলো পরেছিলেন মেসি।

Share this news on:

সর্বশেষ

img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026