© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

শেয়ার করুন:
সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির
মোজো ডেস্ক
০৮:২৩ পিএম | ১৬ ডিসেম্বর, ২০২৩
নির্বাচন বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

শনিবার সন্ধ্যায় এক ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, আগামী সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে এই হরতাল পালন করা হবে।

এর আগে একই দাবিতে বিএনপি ১১ দফায় ২২ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করে।

মন্তব্য করুন