© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্ঘটনার কবলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর

শেয়ার করুন:
দুর্ঘটনার কবলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর
মোজো ডেস্ক
১১:৫৬ এএম | ১৮ ডিসেম্বর, ২০২৩
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহরের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নিরাপদে রয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি গাড়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়ি বহরকে ধাক্কা দেয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, স্থানীয় সময় রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল।

দুর্ঘটনার পর সিলভার রংয়ের সেডান গাড়িটিকে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে। এজেন্টরা গাড়িটি কোণঠাসা করে এবং চালকের দিকে অস্ত্র তাক করে। তবে গাড়ির চালক তার হাত ওপরে উঠিয়ে রেখেছিলেন।

ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেন এবং জিল বাইডেন নিরাপদে ছিলেন বলে জানা গেছে। তারা নিরাপদে উইলমিংটনে তাদের বাড়িতে ফিরেছেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে রয়টার্স।

মন্তব্য করুন