© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী খুরশিদ আলম আহত

শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী খুরশিদ আলম আহত
entertainment-desk
১১:৩২ এএম | ৩০ মার্চ, ২০১৯

প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশিদ আলম আহত হয়েছেন।

শুক্রবার তিনটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জয়পুরহাটের কৃতী সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশীদ আলম বগুড়ার সংগঠন জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বগুড়ায় যান। সেখানে মম ইন নামের একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন তিনি। রাতে খাবার খেতে গাড়ি নিয়ে শহরের দিকে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক তার প্রাইভেট কারকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় শিল্পীর গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তার মাথা ও মুখে আঘাত লাগে। দাঁত ভেঙে যায়।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন