© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু

শেয়ার করুন:
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু
মোজো ডেস্ক
১১:০৯ এএম | ২৭ ডিসেম্বর, ২০২৩
থিম ‘স্মার্ট বাংলাদেশ’ আর ‘উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগানে নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনী ইশতেহার-২০২৪ অনুষ্ঠান শুরু করেছে আওয়ামী লীগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এই ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়।

ইশতেহার অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুস রাজ্জাক।

এ ইশতেহারে দ্রব্যমূল্য কমানো, আর্থিকখাতে শৃঙ্খলা ফেরানো, কর্মসংস্থান বাড়ানোসহ বেশ কিছু খাতে অগ্রাধিকার দেয়া হবে বলে জানা গেছে। এ ছাড়া এবারের ইশতেহারে গত ১৫ বছরে আওয়ামী লীগের নেতৃত্বধীন সরকারের বদলে যাওয়া দৃশ্যপট তুলে ধরা হবে।

মন্তব্য করুন