© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেয়ার করুন:
শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মোজো ডেস্ক
০২:০৯ পিএম | ১১ জানুয়ারি, ২০২৪
শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ওইদিন তিনি রাতযাপন করবেন। একদিন পরে রবিবার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনি জনসভায় অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। ওইদিনও সেখানে রাতযাপন করেন তিনি।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। এর পর গতকাল সকালে সংসদ সদস্যরা শপথ নেন। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়। আজ সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এর মধ্যদিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

নতুন সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পর শনিবার প্রথমবার গোপালগঞ্জ সফর করবেন শেখ হাসিনা।

মন্তব্য করুন