© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুদিনের ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচি ঘোষণা বিএনপির

শেয়ার করুন:
দুদিনের ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচি ঘোষণা বিএনপির
মোজো ডেস্ক
০১:০৭ পিএম | ২১ জানুয়ারি, ২০২৪
কারাবন্দিদের মুক্তিসহ এক দফা দাবিতে দুই দিনের ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে এই কালো পতাকা মিছিল করবে দলটি।

রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি পালিত হবে।

মন্তব্য করুন