© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির আন্দোলন দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা : কাদের

শেয়ার করুন:
বিএনপির আন্দোলন দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা : কাদের
মোজো ডেস্ক
০৩:৪০ পিএম | ২১ জানুয়ারি, ২০২৪
বিএনপির তথাকথিত আন্দোলন দেশ ও দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলন এখন দেশে-বিদেশে হাসি-তামাশার পাত্রে পরিণত হয়েছে।

আজ রোববার (২১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার বিএনপির আছে। কিন্তু আন্দোলনের নামে ২৮ অক্টোবরের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে, মানুষ পুড়িয়ে মারে, জননিরাপত্তা বিঘ্নিত করে, সেই অবস্থায় সংশ্লিষ্ট সংস্থা যথাযথ পদক্ষেপ নেবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি একবার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন অংশগ্রহণ করে, আবার নির্বাচন বানচালের চেষ্টা করে। আসলে বিএনপি তথাকথিত আন্দোলনের বারবার ডাক দিয়ে ব্যর্থ হয়ে রাজনৈতিক আন্দোলনকে হাসি তামাশার পরিণত করেছে।

বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি করলে আমরা বাধা দেব না। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। এটা গণতান্ত্রিক রীতি-নীতির বাইরে নয়। কিন্তু আন্দোলন নামে সংঘাত,
কর্মসূচির নামে তারা যদি সহিংসার আশ্রয় নেয়, সেই অবস্থা তাদের বিরুদ্ধে আইনপ্রযোগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে। রাজনৈতিকভাবে আমরাও মোকাবিলা করব।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন