খারাপ সময়ে সবই খারাপ যায়: সাকিব

সময়টা সত্যিই খারাপ যাচ্ছে সাকিব আল হাসানের। চলমান বিপিএলের শেষ কয়েক ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটিং না করা নিয়ে অনেক আলোচনা শোনা যায়। ব্যাট হাতে তাকে ফর্মহীন বললেও চোখের সমস্যায় যে তিনি ঠিকঠাক ব্যাটেই নামছেন না।

সবশেষ গতকাল (শনিবার) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি নেমেছিলেনও রংপুর রাইডার্সের হয়ে। তবে অভিজ্ঞতা সুখকর হয়নি, ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে। যা নিয়ে পরে ম্যাচ শেষে কথা বলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

কিছুদিন আগে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান সংবাদ সম্মেলনে সাকিবকেই পাঠানোর কথা জানিয়েছিলেন। সেটাই হলো গতকাল। যেখানে বেশ আমোদী সাকিবকেই দেখা গেল। তবে কি অধিনায়ক সোহানের অনুরোধেই এসেছেন? জবাবে মজার ছলেই সাকিব বলেন, ‘অনুরোধ করেনি, অর্ডার দিয়েছে। অধিনায়ক অর্ডার দিয়েছে, চলে এসেছি।’

সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় তার আউটের বিষয়ে। সাকিব বলেন, 'বুঝলাম যে খারাপ সময়ে সবকিছু খারাপ যায়।' শোনা গিয়েছিল, ওয়ানডে বিশ্বকাপ থেকে সাকিব চোখে সমস্যায় ভুগছেন। বিপিএলে এসে সেই সমস্যা প্রকট হয়েছে। কিন্তু শনিবার সাকিব বললেন বিষয়টা চোখের সমস্যা না।

সমস্যা কোথায় সাকিব নিজেও খুঁজে পাচ্ছেন না। এই সমস্যা সমাধানের জন্য নিজের দলের পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও চেষ্টা করছেন। এ বিষয়ে সাকিব বলেন, 'সবাই চেষ্টা করছে সাহায্য করার। আমি যে সমস্যায় ভুগছি সে সমস্যা যেন উতরে যেতে পারি।' এর আগে কোচ সালাউদ্দিন জানিয়েছিলেন, সাকিবের সমস্যার সমাধান না হলে সে আর ক্রিকেটেই ফিরবে না। এই বিষয়ে বিশ্বাসের অলরাউন্ডার বলেন, 'আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি, আগে চেষ্টা শেষ করে নেই। তারপরেরটা পরে বলবো।'

সাকিবের নামের পাশে 'বিশ্বসেরা অলরাউন্ড' বিশেষণটি যেন অতপ্রোতভাবে জড়িত। কিন্তু সম্প্রতি তিনি একজন বোলার হিসেবে খেলছেন। বিষয়টি ভালো লাগে না সাকিবের। তাইতো অকপট স্বীকারোক্তি, 'জীবনে কখনও এরকম করিনি। যেকোনো একটা সাইড দিয়ে (বোলিং অথবা ব্যাটিং) খেলতে হয়েছে, এরকম কখনও হয়নি। প্রথমবার। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য অনুভব করছি, তারা আমাকে যে আশা নিয়ে দলে নিয়েছিল, তার অর্ধেক পূরণ করতে পারছি, অর্ধেক পারছি না। কিন্তু তারপরও তারা যেভাবে আমাকে সমর্থন করছে সেজন্য ধন্যবাদ অবশ্যই দিতে হয়। তিনি আরও বলেন, এই ফ্রাঞ্চাইজিটিতে খেলতে পেরে খুবই গর্বিত আমি বলবো। তারা আমাকে যেভাবে টেক কেয়ার করেছে এই সময়ে, আমার অবস্থাটা বুঝতে পেরেছে, যেভাবে বিষয়টা সামলিয়েছে, তাতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার কিছু বলার নেই।'

বিপিএলের পরে শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে সাকিব বলেন, 'এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট এখনও আছে, দেখি কী অবস্থা দাঁড়ায়। তারপরে অফিসিয়ালদের সাথে কথা হবে, তারপরে সিদ্ধান্ত হবে।'

সাংবাদিকরা চোখের সমস্যা নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, 'জানি না, আমার কোনো ধারণা নাই যে, এটা কখন ঠিক হবে। আর এই যে বারবার চোখ-চোখ-চোখ বলতেছেন, চোখের কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে এর থেকে ভালো দেখি। সুতরাং ওই টেস্টে (চোখে দেখা নিয়ে) কোনো সমস্যা নাই। কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি।'

Share this news on:

সর্বশেষ

img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026