© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাইডেনসহ অন্যদের উপেক্ষা করলেও ট্রাম্পের আমন্ত্রণে হাজির মেসি

শেয়ার করুন:
বাইডেনসহ অন্যদের উপেক্ষা করলেও ট্রাম্পের আমন্ত্রণে হাজির মেসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৫ পিএম | ০৬ মার্চ, ২০২৬
সাধারণত রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে অনাগ্রহীই থাকেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ উপেক্ষা করতে পারেননি তিনি। বৃহস্পতিবার (৫ মার্চ) ইন্টার মায়ামির চ্যাম্পিয়নশিপ জয় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন মেসি।

মার্কিন প্রেসিডেন্টরা বহু বছর ধরে বিভিন্ন ক্রীড়া দলের চ্যাম্পিয়নদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে আসছেন। যদিও এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণ উপেক্ষা করেছিলেন মেসি।  ২০২৫ সালের জানুয়ারিতে মেসি বাইডেনের দেয়া ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ গ্রহণের আমন্ত্রণও সময়সূচির অজুহাতে প্রত্যাখ্যান করেছিলেন।

হোয়াইট হাউসে অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘এটা আমার জন্য বিশেষ সম্মানের বিষয় যে আমি এমন কিছু বলতে পারছি, যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বলতে পারেননি, ‘‘হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।’’



২০২২ সালে বিশ্বকাপ জয়ের পরও মেসি ও আর্জেন্টিনা দল রাজনৈতিক আনুষ্ঠানিকতা এড়িয়ে চলেছিল। সে সময় আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস দলকে প্রেসিডেন্ট ভবনের বারান্দা থেকে উদযাপনের আমন্ত্রণ জানালেও তারা তা গ্রহণ করেনি।

বর্তমান আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইও এখনো মেসির সঙ্গে ছবি তুলতে পারেননি। গত নভেম্বরে মিয়ামিতে এক অনুষ্ঠানে মেসিকে প্রশংসা করলেও তিনি কোনো ছবি না তুলেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

কেএন/এসএন

মন্তব্য করুন