শেষের রোমাঞ্চে বিপিএলে তৃতীয় জয় তুলে নিল সিলেট

দুই ওভারে সিলেট স্ট্রাইকার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। হাতে পাঁচ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে এই রান তাড়া করা কঠিন কিছু নয়। এবারের বিপিএলে সিলেটের পারফরম্যান্স হতশ্রী। আগের আট ম্যাচ খেলে মাত্র দুটিতে জয়ের দেখা পায়। তবে, দিনের প্রথম ম্যাচে আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্সকে হারিয়েছে সিলেট। রুবেল হোসেনের করা ইনিংসের ১৯তম ওভারে ২৪ রান তুলে নিয়ে আসরে নিজেদের তৃতীয় জয় পায় দলটি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভার শেষে চার উইকেটে ১৫৩ রান তোলে খুলনা। জবাবে ১৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৯ রান করে সিলেট। পায় পাঁচ উইকেটের জয়।

রান তাড়া করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারায় সিলেট। ৯ বলে ১৩ রান করে আউট হন সামিত প্যাটেল। দ্বিতীয় উইকেটে হ্যারি টেক্টর ও নাজমুল হোসেন শান্ত মিলে ৫২ রানের জুটি গড়েন। দলীয় ৬৫ রানে ১৬ বলে ১৮ রান করে মার্ক দেয়ালের বলে আউট হন শান্ত। অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ১৯ বলে ২৪। তাকেও ফেরান দেয়াল।

তবে, শেষ দিকে দলকে টেনে তোলেন টেক্টর ও রায়ান বার্ল। ৫২ বলে ছয় চার ও তিন ছক্কায় ৬১ রান করেন টেক্টর। তাকে ফেরান সুমন খান। তিনি সাজঘরে ফিরলেও বার্লের ১৬ বলে অপরাজিত ৩২ রানের ঝড়ো ইনিংসে জয়ের সুবাস পায় সিলেট।

খুলনার পক্ষে চার ওভারে ১৯ রানে তিন উইকেট নেন দেয়াল। যদিও, দলের জয়ের জন্য তা যথেষ্ট হয়নি।

এর আগে শুরুতে ব্যাট করতে নামা খুলনার উদ্বোধনী জুটিটা জমেনি। দলীয় ১৯ রানে আউট হন ওপেনার এভিন লুইস। ১০ বলে ১২ রান করে সামিত প্যাটেলের বলে আরিফুল হকের ক্যাচে পরিণত হন লুইস। দ্বিতীয় উইকেটে আফিফ হোসেনকে নিয়ে দলের একটা ভিত তৈরি করেন বিজয়। ১৬ বলে ২৪ রানের সম্ভাবনাময় ইনিংস খেলে বেনি হাওয়েলের বলে লেগ বিফোর হন আফিফ। এক রান করে দ্রুতই ফিরে যান মাহমুদুল হাসান জয়। তার উইকেট নেন সানজামুল ইসলাম।

৫৪ রানে তিনি উইকেট হারানো খুলনা ইনিংসে চতুর্থ ও শেষ উইকেটটি হারায় শেষ বলে। তার আগে হাবিবুর রহমান সোহানকে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন বিজয়। শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে অধিনায়ক বিজয় করেন ৫৮ বলে ৬৭ রান। তার ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার ও দুই ছক্কায়। শেষ বলে রান আউট হওয়ার আগে ৩০ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় ৪৩ রান করেন সোহান।

সিলেটের পক্ষে একটি করে উইকেট পান প্যাটেল, হাওয়েল ও সানজামুল।

Share this news on:

সর্বশেষ

img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
জেনে নিন দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Feb 07, 2026
img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026