© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমবার ইংল্যান্ডে খেলা নিয়ে কী বললেন বাংলাদেশি অলরাউন্ডার?

শেয়ার করুন:
প্রথমবার ইংল্যান্ডে খেলা নিয়ে কী বললেন বাংলাদেশি অলরাউন্ডার?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩১ পিএম | ০৪ মার্চ, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে বাংলাদেশ নারী দলের। তবে লড়াইটা মোটেও সহজ ছিল না নিগার সুলতানা জ্যোতিদের দলের জন্য। বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করার ফলেই ইংল্যান্ড বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ দল।

বিশ্বকাপের আগে অবশ্য একটি সিরিজসহ বিপিএল খেলার সুযোগ পাচ্ছেন নারী ক্রিকেটাররা। মিরপুরে নিয়মিত অনুশীলনও করছেন তারা। আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের ক্রিকেটার স্বর্ণা আক্তার বলেন, 'ইংল্যান্ডে আসলে কখনো খেলা হয়নি, প্রথমবার যাচ্ছি। তাই হয়তো একটু কঠিন সময় আসবে। আমরা এটাকে যতটুকু মেনে নিয়ে খেলতে পারি আরকি।'



পরে নিজের লক্ষ্য নিয়ে এই অলরাউন্ডার বলেন, 'নিজের ব্যক্তিগত লক্ষ্য বলতে গেলে এটা গোপন থাক। যখন আমি খেলব হয়তোবা আপনারা দেখতে পারবেন যে আমার আসল লক্ষ্যটা কী। এটা গোপন থাক। যদি দল হিসেবে বলেন আমাদের ইউনিটি হচ্ছে খুব বেশি শক্তিশালী। মানে দলগতভাবে খুব ভালো, একে অপরকে খুব সাহায্য করি আমরা।'

'অবশ্যই ভালো লাগে যখন আমি নিজের দেশের জন্য খেলতে গিয়ে নিজের পারফর্মটা দেখাতে পারি। আমি চাই যতটুকু পারা যায় আমার পক্ষ থেকে সব সময় চেষ্টা করি আমার সেরাটা দেয়ার জন্য।'-যোগ করেন তিনি।

বিশ্বকাপ সামনে রেখে ভালো প্রস্তুতির কথাই জানান স্বর্না, 'সামনে যেহেতু আমাদের বিপিএল আছে, সামনে আমাদের একটা লক্ষ্য আছে। জুন মাস থেকে বিশ্বকাপ। এর আগে একটা সিরিজ আছে, শ্রীলঙ্কা সিরিজ আছে আমাদের হোম এন্ড অ্যাওয়ে সিরিজ আছে। সম্ভবত থাইল্যান্ডে। তাই আমরা ওইভাবে প্রস্তুত হচ্ছি।'

আইকে/টিএ

মন্তব্য করুন