© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চকবাজার ট্র্যাজেডি: ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে কারাগারে

শেয়ার করুন:
চকবাজার ট্র্যাজেডি: ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে কারাগারে
central-desk
০৭:৩৭ পিএম | ০২ এপ্রিল, ২০১৯

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে হাসান ও শহীদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে হাসান ও শহীদকে তিন সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হয়। আহত হন অনেকে। এ ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় মামলা করেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন