© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : ওবায়দুল কাদের

শেয়ার করুন:
বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : ওবায়দুল কাদের
মোজো ডেস্ক
০৯:২১ এএম | ১৭ মার্চ, ২০২৪

<div>আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলে...

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ। তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। স্বাধীনতা দিয়ে যে উত্তরাধিকার রেখে গেছেন তিনি বেচে না থাকলেও তার উত্তরাধিকারের কোনো দিন মৃত্যু হবে না। তার উত্তরাধিকার সারা জীবন বেঁচে থাকবেন।

রোববার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের বহুদিনের আকাঙ্খা স্বাধীনতা এনে দিতে টুঙ্গী পাড়ার এক বীর প্রসবতী মা যাকে জন্ম দিয়ে ধন্য করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি প্রথম বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে স্বাধীন সত্ত্বা বাংলাদেশ সৃষ্টি করেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তিনি চিরদিন আদের অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের সকল সংকটে আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন, বাতিঘর হয়ে থাকবেন। তিনি বাঙ্গালির দু:খের এক মাত্র বাতিঘর, পাথেয় হয়ে থাকবেন।

সেতুমন্ত্রী বলেন, আজকে আমাদের শপথ, শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবিরাম লড়াই করে যাবো। আমাদের পরবর্তী লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গঠন। আমরা সে বাংলাদেশ গঠনে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার অভিমুখে আমাদের অভিযাত্রা অব্যাহত।

বিএনপি বলেছে, ভারতের সহযোগিতা নিয়ে নির্বাচনী বৈতরণী পার করেছে আওয়ামী লীগ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যখন দেশে বিদেশে শত্রুতা, নির্বাচন বিরোধী ষড়যন্ত্র তখন ভারত স্ট্রংলি আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি সে কথা বলেছি।

মন্তব্য করুন