© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রিনলাইন পরিবহনের মালিককে হাইকোর্টে তলব

শেয়ার করুন:
গ্রিনলাইন পরিবহনের মালিককে হাইকোর্টে তলব
own-reporter
১২:৪৪ পিএম | ০৪ এপ্রিল, ২০১৯

গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারের ক্ষতিপূরণের বিষয়ে জানতে পরিবহনটির মালিককে তলব করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। তিনি যদি দেশে না থেকে থাকেন তাহলে ওই পরিবহনের ম্যানেজারকে হাজির হতে হবে।

বৃহস্পতিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত রুলের শুনানি নিয়ে এ আদেশ দেন।

এর আগে গত ১২ মার্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গত বছরের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। শঙ্কায় পড়ে তার জীবন।

পা হারানো রাসেল সরকারের বাবার নাম শফিকুল ইসলাম। গাইবান্ধার পলাশবাড়ী এলাকার বাসিন্দা রাসেল রাজধানীর আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ে বসবাস করতেন এবং স্থানীয় একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন