© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শেয়ার করুন:
রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মোজো ডেস্ক
১১:০০ এএম | ০৩ এপ্রিল, ২০২৪

<div>চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইফুর রহমান (৩০) নাম

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইফুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত সাইফুর রহমান হচ্ছেন জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ঈশ্বরপুর নগরপাড়া গ্রামের হাসান আলীর ছেলে। নিহতের লাশ নিয়ে গেছে বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন গরু চোরাচালানকারী গরু আনার জন্য গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায়।

এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সাইফুর রহমান ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্যরা পালিয়ে আসে। এ ঘটনার পর সাইফুরের লাশ বিএসএফ নিয়ে যায়।

মন্তব্য করুন