অভিনেত্রী ফারিণের কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ

জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বিশেষ আয়োজনের একটি হচ্ছে সংগীতে চমক। যে কারণে ঈদে ইত্যাদির গানগুলোর কথা, সুর, শিল্পী নির্বাচন ও চিত্রায়ণ বেশ ব্যতিক্রমী হয়। তারই ধারাবাহিকতায় এবারের অনুষ্ঠানে একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই ভুবনের দুই তারকা।

অভিনেত্রী হিসেবে তাসনিয়া ফারিণের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ছোট পর্দার পাশাপাশি এ অভিনেত্রীকে দেখা যাচ্ছে বড় পর্দায়ও। তবে এবার ইত্যাদির ঈদ আয়োজনে দেখা যাবে ভিন্ন এক ফারিণকে। শিল্পী তাহসান রহমান খানের সঙ্গে এবারের ইত্যাদিতে গান করেছেন তাসনিয়া ফারিণ। এর মাধ্যমে গায়িকা হিসেবে ফারিণের আত্মপ্রকাশ ঘটল।

ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতের ভেরিফায়েড ফেসবুক থেকে এ তথ্য জানা যায়।

পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবে গান গেয়েছেন ফারিণ। অভিনয়ে জনপ্রিয় ফারিণের এটিই প্রথম গান। বলা যায়, এই গানের মাধ্যমে তার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটলো।

এ প্রসঙ্গে ফারিণ জানান, ছোটবেলা থেকেই ইত্যাদি তার প্রিয় অনুষ্ঠান। সেখানে গান গাইতে পেরে খুবই ভালো লাগছে। এটি একটি ভিন্ন ধরনের গান। সব শ্রেণির শ্রোতা-দর্শকের কাছে গানটি ভালো লাগবে বলেও আশাবাদী তিনি। একই সঙ্গে গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য ইত্যাদির প্রতি কৃতজ্ঞ জানান ফারিণ।

গানটি নিয়ে তাহসান জানান, ‘এ ধরনের গান আগে করিনি। খুবই উৎসবের আমেজ নিয়ে, আনন্দময় একটি গান হয়েছে। ফারিণও খুব ভালো গেয়েছে।’

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। তাহসান ও ফারিণের এই দ্বৈত সংগীতটি দর্শকরা দারুণ উপভোগ করবেন।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Share this news on:

সর্বশেষ

img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026