© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল রিমান্ডে

শেয়ার করুন:
সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল রিমান্ডে
own-reporter
০৬:০৯ পিএম | ০৫ এপ্রিল, ২০১৯

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীকে বাসচাপায় নিহতের ঘটনায় গ্রেপ্তার সুপ্রভাত পরিবহনের মালিক ননী গোপালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ননী গোপালকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মুগদা থেকে ননী গোপালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ১৯ মার্চ রাজধানীর নদ্দা এলাকায় সুপ্রভাত বাসের চাপায় ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার নিহত হন।

এ ঘটনায় আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।

মামলায় বাসচালক সিরাজুল ইসলাম, কন্ডাক্টর ইয়াছিন আরাফাত, চালকের সহকারী ইব্রাহীম ও বাসটির মালিককে আসামি করা হয়।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন