© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামিল ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ

শেয়ার করুন:
তামিল ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ
entertainment-desk
০৭:২৪ পিএম | ০৫ এপ্রিল, ২০১৯

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জিরো’ ছবিটি তেমন ব্যবসা সফল না হওয়ায় তার পরবর্তী ছবি নিয়ে অনেকটাই ধোঁয়াশা তৈরি হয়েছিল। অনেককেই আবার বলতে শোনা গেছে, আপাতত কোনো ছবিতে অভিনয় করবেন না কিং খান।

তবে এই গুজবের মধ্যে জানা গেলে, ১৯৯১ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ‘থালাপাথি’র আদলে নির্মিত স্পোর্টস-ড্রামা ঘরোনার সিনেমা ‘থালাপাতি ৬৩’ তে অভিনয় করবেন শাহরুখ খান ।

সিনেমাটিতে কিং খানকে পুলিশ অফিসারের ভূমিকায় একটি ক্যামিও রোলে দেখা যেতে পারে বলে সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি শাহরুখ খান।

‘থালাপাতি ৬৩’ সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করবেন জোসেফ বিজয় ও নায়িকা হিসেবে থাকবেন নয়নতারা। কোচ চরিত্রে অভিনয় করবেন ম্যাসিয়ে চার্ডিন ও ভিলেন চরিত্রে থাকবেন জ্যাকি সন।

এ ছাড়াও অ্যাটলি কুমারের পরিচালিত এই সিনেমাতে আরও অভিনয় করছেন কাথির, যোগী বাবু, বিবেক, ড্যানিয়েল বালাজি, আনন্দরাজ প্রমুখ।

সিনেমাটির সংগীতায়োজন করছেন জনপ্রিয় সংগীত শিল্পী এ আর রহমান। সব কিছু ঠিকঠাক থাকলে ছবিটি ২৭ অক্টোবরে মুক্তি পাবে ।

 

টাইমস/এমএএইচ/জেডটি

মন্তব্য করুন