© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনন্ত জলিলের ৫৩ লাখ টাকা নিয়ে গাড়িচালক উধাও

শেয়ার করুন:
অনন্ত জলিলের ৫৩ লাখ টাকা নিয়ে গাড়িচালক উধাও
entertainment-desk
১০:১৭ পিএম | ০৭ এপ্রিল, ২০১৯

অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক অনন্ত জলিলের ৫৩ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছেন তার একটি প্রতিষ্ঠানের গাড়িচালক।

অনন্ত জলিলের প্রতিষ্ঠান এজে আই গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, এই প্রতিষ্ঠানের গাড়িচালক মো. শহিদ মিয়া ৫৩ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এ বিষয়ে সাভার থানায় মামলাও দায়ের করা হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অনন্ত জলিল লিখেছেন, 'আমার ভক্তদের কাছে আমি আজকে একটি সাহায্য চাচ্ছি। আপনারা সবাই জানেন ১৯৯৬ সাল থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত এ জে আই গ্রুপ  সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। আজ আমার ফ্যাক্টরির এক ড্রাইভার মো. শহিদ মিয়া ৫৩ লাখ টাকা ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে।'

পলাতক গাড়িচালক শহিদ মিয়া

'ফ্যাক্টরির একজন একাউন্টেন্ট মো: জহির তার সঙ্গে ছিল। জহির সোনালী ব্যাংকে ভ্যাট দিতে ঢুকেছিল এবং গাড়িতে টাকাগুলোসহ ড্রাইভারকে সাবধানে দেখাশোনার জন্য বলে গিয়েছিল । জহির সোনালী ব্যাংকে যাওয়ার পর সে সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। আমি তার যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম। অলরেডি থানায় মামলা করা হয়েছে। যে এই প্রতারককে ধরিয়ে দিতে পারবে তাকে আমি অনন্ত জলিল নিজ হাতে পুরস্কৃত করব ইনশাল্লাহ। অনুগ্রহপূর্বক শুধুমাত্র সংবাদাতাই যোগাযোগ করবেন'

পোস্টের নিচে মীর (০১৭১১৭৩৯৫৪১) এবং  আসাদ (০১৬৭৬৫৫৯৭৫৬) নামের দুজন কর্মকর্তার মোবাইল নম্বর যোগ করে দিয়েছেন।

 

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন