যতো প্রভাবশালী হোক, দুর্নীতির তদন্ত হবে: কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। যে যতো প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারের আওতায় আসবে।
 
মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি। তার ব্যাপারে কি করে জানবো? সরকারের নজরে আসার আগে সরকার কীভাবে ব্যবস্থা নেবে? যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি। গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এমন ঘটনা ঘটেনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। কেউ দুর্নীতি করলে তদন্ত ও মামলা করার নিরঙ্কুশ স্বাধীনতা আছে তাদের। যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়নি সে বিষয়ে কথা বলে অন্ধকারে ঢিল ছুড়বো কেন?

সেন্টমার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে বিরোধিতা করেছেন ওবায়দুল কাদের। এ সময় তিনি সার্বভৌমত্বে আঘাত কোথায় তা চ্যালেঞ্জ দিয়ে জানতে চেয়েছেন।

ওবায়দুল কাদের বলেছেন, মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ ম্লান হয়েছে এমন চিত্র বাস্তব নয়। গত বছরের তুলনায় এ বছর প্রথম দিনই তিন লাখ বেশি পশু কোরবানি হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ঈদুল আজহায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে পাঁচ কোটি এবং বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে চার কোটি টাকা।

১০ শতাংশের মতো মূল্যস্ফীতি আছে দেশে। এটুকু পরিস্থিতি থেকে উত্তরণের জন্যও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

Share this news on:

সর্বশেষ

img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনেমা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026