প্যারিস অলিম্পিকের টিকিট পেলেন বাংলাদেশের ইমরানুর

আগামী ২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে বিশ্ব ক্রীড়াঙ্গনের বৃহত্তর আসর অলিম্পিকের। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশের তিনজন ক্রীড়াবিদ যোগ্যতা অর্জন করেছেন।

যেখানে রয়েছে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে আর্চার সাগর ইসলাম, শুটার রবিউল ইসলাম এবং সবশেষ ওয়াইল্ড কার্ড পেয়েছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

সোমবার (১ জুলাই) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এ তথ্য নিশ্চিত করেছে।

অলিম্পিকে সাতার ও অ্যাথলেটিক্স এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড দুই খেলার বৈশ্বিক ফেডারেশন প্রদান করে। বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল। অ্যাথলেটিক্স ফেডারেশন সেই কোটায় দ্রুততম মানব ইমরানুর রহমানের নামই প্রেরণ করেছিল।

ফলে ইমরান অলিম্পিকে খেলবেন বিষয়টি অনেকটাই নিশ্চিত ছিল। তবে আজ বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন বিষয়টি আনুষ্ঠানিকভাবে অ্যাথলেটিক্স ফেডারেশন ও বিওএ'কে জানিয়েছে।

বাংলাদশে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অলিম্পিক এসোসিয়েশনের অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন,‌ ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার পুরুষ ইভেন্টে অংশগ্রহণ করবে।

‘ইমরানুর রহমান ইংল্যান্ডে বসবাস করেন এবং সেখানেই অনুশীলন করেন। ইংল্যান্ড থেকে ফ্রান্সের দূরত্ব স্বল্প। তাই ইমরান ইংল্যান্ড থেকেই প্যারিস যাবেন।’
ওয়াইল্ড কার্ড প্রাপ্ত ক্রীড়াবিদরা একটির বেশি ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন না। বাংলাদেশ প্যারিস অলিম্পিকে ইতোমধ্যে শুটিং ও অ্যাথলেটিক্সে একটি করে ওয়াইল্ড কার্ড পেয়েছে। দুই সাতারু, এক বক্সার ও দুই গলফার এখনো ওয়াইল্ড কার্ড পাওয়ার আশায় রয়েছেন।

এই পাঁচ জনের মধ্যে দুই সাঁতারু রাফি এবং সোনিয়ার কার্ড পাওয়ার সম্ভাবনাই বেশি। বক্সার সেলিমের সম্ভাবনা তুলনামূলক কম আর গলফে সম্ভাবনা অনেকটা নেই বললেই চলে।

Share this news on:

সর্বশেষ

img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026
img
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির মন্তব্য Feb 02, 2026
img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এতো আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026