নাহিদ রানার প্রশংসা করলেন হাবিবুল বাশার
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ১২ মার্চ, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। যেখানে বল হাতে বড় অবদান রেখেছিলেন পেসার নাহিদ রানা। এবার এই পেসারকে প্রশংসায় ভাসালেন বিসিবির নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
আজ বৃৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখেমুখি হয়ে বাশার বলেন, 'দারুণ বোলার! নাহিদ উইকেট পেয়েছে, ভালো বল করেছে। আমাদের একজন পেসার ব্যাটারদের পেছনের পায়ে ঠেলে দিচ্ছে এটা দেখতে পাওয়া ভীষণ আনন্দের ব্যাপার।'
২০২৭ বিশ্বকাপ নিয়ে টাইগারদের পরিকল্পনার কথা জানিয়ে বাশার বলেন, 'পরের বিশ্বকাপের জন্য যে পরিকল্পনা করে বাংলাদেশ এগোচ্ছে, মৌসুমের প্রথম ম্যাচ খুব ভালো কাটল। ব্যাটিংও ভালো হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পারফরম্যান্স যেন ধারাবাহিক হয়। এটাই সামনে বড় চ্যালেঞ্জ।'

মিরপুরের উইকেট নিয়ে বাশার বলেন, 'এত প্রত্যাশা অবশ্যই ছিল না। মিরপুরের উইকেট নিয়ে তো অনেকেই অনেক কিছু বলে। এটা এমন একটা দিন যেখানে একজন পেসার দুর্দান্ত বল করেছে। রানার মতো এমন স্পেল সবসময় দেখা যায় না। এমন নয় পাকিস্তান খারাপ দল। তাদের নতুন খেলোয়াড় থাকলেও ভালো খেলোয়াড়। নাহিদের স্পেল ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।'
বিসিবির কিউরেটর টনি হেমিংয়ের প্রশংসা করে বাশার বলেন, 'সে দারুণ কাজ করেছে অবশ্যই। সিলেটেও ভালো কাজ করেছে। সিলেটের উইকেটও বেশ গতিময়। এই কাজটা ও খুব ভালো জানে।'
এসকে/টিএ