যুক্তরাজ্যে নির্বাচন আজ, পালাবদলের আভাস

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ভোট দিতে যাচ্ছেন দেশটির নাগরিকরা। এই নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রায় দেড় যুগের শাসন ক্ষমতার অবসান ঘটিয়ে বিরোধী দল লেবার পার্টি ক্ষমতায় আসতে যাচ্ছে বলে বেশ জোর আভাস পাওয়া যাচ্ছে। খবর এএফপির।

২০১৯ সালে বোরিস জনসনের হাত ধরে কনজারভেটিভ পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর এই প্রথম দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনগণের সরাসরি অংশগ্রহণে সাধারণ নির্বাচন। বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক সবাইকে অবাক করে নির্ধারিত সময়ের ছয় মাস আগে এই নির্বাচনের ডাক দেন।

সুনাকের এই বাজি তার জন্য উল্টো ফল বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। গত দুই বছরের ঘটনাপ্রবাহ ও ছয় সপ্তাহের নির্বাচনি প্রচার প্রচারণায় দেখা গেছে, তার ডানপন্থি দলটি ব্যাপক পরাজয়ের মুখোমুখি হতে পারে। আর এতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হতে পারেন ৬১ বছর বয়সী লেবার পার্টির কাইর স্টারমার।

ধারণা করা হচ্ছে, ২০০৫ সালের পর মধ্য-বামপন্থি লেবার পার্টি সাধারণ নির্বাচনে ঐতিহাসিক অনুপাতে বিজয়ী হতে চলেছে এবং সব ধরনের নির্বাচনি জরিপ থেকে আভাস পাওয়া যাচ্ছে, এটাই হতে যাচ্ছে দলটির সবচেয়ে বড় ব্যবধানের বিজয়।

স্টারমার অবশ্য এখনই এ বিষয়ে নিশ্চিত হতে পারছেন না। আর সেজন্য তিনি ভোটারদের ঘরে বসে না থাকতে অনুরোধ জানিয়েছেন। ভোটারদের উদ্দেশে কাইর স্টারমার বলেন, ‘ব্যালটে নির্ধারণ হবে ব্রিটেনের ভবিষ্যৎ, তবে পরিবর্তন তখনই আসবে যখন আপনি এর পক্ষে ভোট দেবেন।’

যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট দেওয়া শুরু হবে ৪০ হাজার নির্বাচন কেন্দ্রে। গির্জার হল, কমিউনিটি সেন্টার, স্কুল থেকে শুরু করে পানশালা, এমনকি একটি জাহাজেও থাকছে ভোট দেওয়ার ব্যবস্থা। রাত ১০টায় বিভিন্ন সম্প্রচারমাধ্যম বুথফেরত জরিপের ফলাফল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এই ফলাফলে কোন দল কেমন করতে পারে, তার একটি সঠিক চিত্র তুলে ধরা হয়।

৬৫০টি নির্বাচনি আসনের ফলাফল রাতের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় কমপক্ষে ৩২৬টি আসনে বিজয়ী দলের আবির্ভাবের ঘোষণা আসতে পারে শুক্রবার ভোরের পরপরই।

Share this news on:

সর্বশেষ

img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026