© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুটবলার মিথিলার অকাল মৃত্যু

শেয়ার করুন:
ফুটবলার মিথিলার অকাল মৃত্যু
মোজো ডেস্ক
০৫:১০ পিএম | ০৮ জুলাই, ২০২৪

<div>বাংলাদেশের সাবেক ফুটবলার মিথিলা আক্তার আর নেই। মাত্র ২৩ বছর বয়সে তিনি শেষ...

বাংলাদেশের সাবেক ফুটবলার মিথিলা আক্তার আর নেই। মাত্র ২৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে জানানো হয়েছে, গতকাল ৭ জুলাই রাতে মৃত্যুবরণ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে লিভার আর শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন এই ফুটবলার।

দুটি বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়েছেন মিথিলা। তিনি খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৪ আর ১৬ দলের হয়ে।

মিথিলার এমন অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে। সভাপতি কাজী সালাউদ্দিনসহ বাফুফের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। 

মন্তব্য করুন