শিশু হাসপাতালসহ ইউক্রেনের একাধিক শহরে রুশ হামলা, নিহত ৪১

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালে দিন-দুপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া দেশটির অন্যান্য শহরেও বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনারা। এসব হামলায় আড়াই বছরের যুদ্ধে জর্জরিত দেশটিতে আরও অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খবর রয়টার্সের।

রাশিয়া সচরাচর দিনের বেলায় ইউক্রেনে বিমান হামলা চালায় না। তবে সোমবারের (৮ এপ্রিল) বিরল এই বিমান হামলার পর বাবা-মায়েরা শিশুদের ধরে হাসপাতালের বাইরে রাস্তায় হাঁটছিলেন। তারা হতবাক ও কান্না করছিলেন। হাসপাতালের জানালা ভেঙে গেছে। এদিন কিয়েভের শত শত বাসিন্দাকে ধ্বংসাবশেষ পরিষ্কারে সহায়তা করতে দেখা গেছে।

৩৩ বছর বয়সী স্বিতলানা ক্রাভচেঙ্কো রয়টার্সকে বলেন, এটা ভয়াবহ। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি (আমার শিশুকে) ঢেকে রাখার চেষ্টা করছিলাম। আমি তাকে কাপড় দিয়ে ঢেকে দেয়ার চেষ্টা করছিলাম যেন সে নিঃশ্বাস নিতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিন শিশুসহ নিহতের সংখ্যা ৩৭ জন। আর আহত হয়েছেন ১৭০ জনের বেশি মানুষ। তবে বিভিন্ন অঞ্চলের হামলার স্থান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৪১ জন মারা গেছেন।

মেসেজিং অ্যাপ টেলিগ্রাম জেলেনস্কি বলেন, কিয়েভের একটি শিশু হাসপাতাল, মাতৃসদন কেন্দ্র, শিশু নার্সারি ও একটি ব্যবসায়িক কেন্দ্রসহ ১০০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ সন্ত্রাসীদের অবশ্যই এর জবাব দিতে হবে। উদ্বিগ্ন হলেই সন্ত্রাস বন্ধ হয়ে যাবে না। সমবেদনা কোনো অস্ত্র না।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভের প্রতিরক্ষা শিল্প অবকাঠামো ও বিমান ঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে।

Share this news on:

সর্বশেষ

img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026