কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা

সেমিফাইনাল ম্যাচ মানেই দুই দলের লড়াই। তবে কোপা আমেরিকায় আর্জেন্টিনা-কানাডা ম্যাচে সেটি দেখা যায়নি। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা একক আধিপত্য বিস্তার করে ২-০ গোলের জয়ে নিশ্চিত করে ফাইনাল। আর্জেন্টিনার পক্ষে সেমিফাইনালে গোলের দেখা পান মেসি ও আলভারেজ। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের পর আরও এক শিরোপা নিজেদের করে নেবে মেসিরা।

আর্জেন্টিনার বিপক্ষে এদিন সেমিফাইনাল খেলতে নামা কানাডা পুরো ৯০ মিনিট খেলে কেবল দুইটি শট টার্গেটে রাখতে সক্ষম হয়েছে। কানাডার রক্ষণভাগের
ফুটবলারদের ব্যস্ত সময় পার করতে হয় মেসি-আলভারেজদের সামাল দিতেই।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে তৃতীয় মিনিটে ম্যাচের প্রথম কর্নার আদায় করে নেয় কানাডা। কাইল লারিনের কাছ থেকে বল পেয়ে বাঁ-প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জ্যাকব শাফেলবার্গ যে শটটি নেন, তা চলে যায় পোস্টের উপর দিয়ে। পরে ম্যাচের ১২তম মিনিটে প্রতিপক্ষের পোস্টে প্রথম শট নেয় আর্জেন্টিনা। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে কানাডা বক্সের কাছে এসে লিওনেল মেসিকে পাস দেন ডি মারিয়া। তবে মেসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের ২৩ মিনিটে এসে কাঙ্ক্ষিত লিড পায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বাড়ান ডি পল। বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালের দেখা পান আর্জেন্টাইন নম্বর নাইন। প্রথমার্ধে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসিও। তবে তার শট গোলবারের বাইরে চলে যাওয়ায় স্কোরশিটে নাম তোলা হয়নি বিশ্বকাপজয়ী এই ফুটবলারের। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কানাডার জোনাথন ডেভিডের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ।

বিরতির পর ৫১ মিনিটে কানাডা গোলটি হজম করে নিজেদের রক্ষণের ভুলে। মেসি বক্সে থাকা অবস্থায় কানাডার এক ডিফেন্ডার রক্ষণে বেশি নিচে নেমে যাওয়ায় আর্জেন্টাইন অধিনায়ককে আর অফসাইড নিয়ে ভাবতে হয়নি। এনজো ফার্নান্দেজ বক্সের জটলার মধ্যে শট নিলে মেসি তাতে শুধু পা ছুঁইয়েছেন। আর তাতেই ২-০ গোলের লিড পায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গেল আট কোপার মধ্যে ষষ্ঠবার ফাইনালে উঠলো তারা।

Share this news on:

সর্বশেষ

img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026