© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোটা সংস্কার আন্দোলন : শুক্রবার সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন:
কোটা সংস্কার আন্দোলন : শুক্রবার সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ
মোজো ডেস্ক
০৯:২৮ পিএম | ১১ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়ন, আজকের আন্দোলনে...

কোটা সংস্কার আন্দোলনে নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়ন, আজকের আন্দোলনে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে শাহবাগে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও হামলার স্থানে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।


মন্তব্য করুন