নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলট ছাড়া ১৮ যাত্রীই নিহত

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় পাইলট ছাড়া ১৮ যাত্রীই নিহত হয়েছেন। পাইলটকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এএফপির বরাতে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়নের সময়ই দুর্ঘটনার কবলে পড়ে। এটি উড্ডয়নের সময়ই রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এসময় উড়োজাহাজটিতে শুধু এয়ারলাইনসের কারিগরি কর্মীরা ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, পাইলটসহ উড়োজাহাজটিতে ১৯ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। এর মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দরের তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র বলেছেন, ওই উড়োজাহাজে কোনো সাধারণ যাত্রী ছিলেন না। তবে এটিতে কারিগরি দলের কয়েকজন কর্মী ছিলেন। এটি উড্ডয়নের সময়ই রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে উড়োজাহাজ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং দমকল ও নিরাপত্তা কর্মীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি অস্বস্তিতে উত্তাল নেটদুনিয়া Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026