এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


প্রকাশিক রুটিন অনুযায়ী আগামী ১১ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হবে। ওই দিন ভূগোল (তত্তীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। একই দিনে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আরবি দ্বিতীয় পত্র ও পালির দ্বিতীয় পত্রের পরীক্ষা।

এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নতুন সময়সূচিতে আগামী ১১ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে। এর আগের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় কয়েক দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ গত ২৫ জুলাই ২৮, ২৯, ৩১ জুলাই ছাড়াও আজ ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়।

এর আগে প্রথমবারের মতো গত ১৮ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরে একযোগে সব শিক্ষা বোর্ডের ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

Share this news on:

সর্বশেষ

img
২ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 02, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 02, 2026
img
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল Feb 02, 2026
যুদ্ধে নেমেছি,আপনাদের পাশে চাই-অধ্যক্ষ আলমগীর হোসেন Feb 02, 2026
img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026