৫ শহরের ১৫ স্টেডিয়ামে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব

প্রথমে ২০৩০ বিশ্বকাপে বিড করতে চেয়েছিল সৌদি আরব, শেষ পর্যন্ত তারা টার্গেট করে ২০৩৪ সালের আসরকে। পরিকল্পনা অনুযায়ী সুযোগও মিলে যায় ঠিকঠাকভাবে। ফিফা বিশ্বকাপের ২৫তম আসরের একমাত্র বিডার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব।

বৃস্পতিবার (৩১ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৪৮ দলের এই ফুটবল বিশ্বকাপ হবে সৌদির পাঁচটি শহরের ১৫টি স্টেডিয়ামে, এর মধ্যে আটটি সৌদির রাজধানী রিয়াদে। সৌদি আরব ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের বিড করার পর এ ঘোষণা এসেছে।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪৮টি দল খেলবে ২০৩৪ বিশ্বকাপে। কোনো সহযোগী দেশ নয়, সৌদি আরব ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে একাই।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি আরবের প্রস্তাবিত শহরগুলোর মধ্যে রিয়াদেই হবে আটটি স্টেডিয়াম। তালিকায় আছে জেদ্দা, আল খোবার, আবহা ও ৫০০ বিলিয়ন ডলার অর্থমূল্যের নতুন শহর নিওম।

এর মধ্যে একটি নির্মাণের অপেক্ষাধীন কিং সালমান স্টেডিয়াম, যে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা হবে ৯২ হাজার। এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ।

Imagine the future with us in 2034! 💚

The #Saudi2034bid invites the world to join us on our journey of remarkable transformation as the home of global sport 🇸🇦 ⚽
Discover more: https://t.co/x8yAKWCwGE#GrowingTogether pic.twitter.com/Z90GfWK2Yg

রক্ষণশীল ভাবমূর্তি সরিয়ে বিদেশি বিনিয়োগ বাড়াতেই মূলত এত বড় বড় ক্রীড়া ইভেন্ট আয়োজন করতে চায় সৌদি আরব। ২০২৭ এশিয়ান কাপ, এমনকি ২০২৯ এশিয়ান উইন্টার গেমসও আয়োজন করার কথা তাদের। যদিও পরিবেশবিদেরা এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

২০৩৪ সালেই রিয়াদে এশিয়ান গেমস আয়োজন করা হবে। দুই সপ্তাহের এই টুর্নামেন্টে গ্রীষ্মকালীন অলিম্পিকের চেয়েও বেশি ইভেন্ট থাকবে, থাকবেন সমান পরিমাণ অ্যাথলেটও।

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026