শহীদ মিনার ছাড়লেন শিক্ষার্থী-জনতা, দিলেন নতুন কর্মসূচি

কোটা আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় দায়ীদের বিচার করাসহ বেশ কয়েকটি দাবিতে নতুন কর্মসূচি দিয়ে শহীদ মিনার প্রাঙ্গণ ছেড়েছেন ছাত্র, শিক্ষার্থী ও জনতা।
 
শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কর্মসূচি শেষে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগীব নাঈম জানান, আমাদের দাবি না মানা হলে রোববার গণমিছিল কর্মসূচি পালন করা হবে।

দাবিগুলো হলো, গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং সরকারকে শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে পদত্যাগ করতে হবে।

রাগীব নাঈম বলেন, আগামী রোববারের (৪ আগস্ট) মধ্যে দাবি আদায় না হলে সেদিন বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে গণমিছিল শুরু হবে।

এর আগে, দুপুরের দিকে প্রেসক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্য দ্রোহযাত্রাটি শুরু হয়। এতে হাজারও শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে দ্রোহযাত্রাটি বিকেল ৪টার দিকে শহীদ মিনারে এসে পৌঁছায়। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নানান ধরনের স্লোগান দেন।

দ্রোহযাত্রায় জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সি আর আবরার, উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা, শিক্ষক রেহনুমা আহমেদ, আসিফ নজরুল, সামিনা লুৎফা, লেখক সৈয়দ মনজুরুল ইসলাম, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অনেকেই অংশ নেন।

Share this news on:

সর্বশেষ

img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান Feb 06, 2026
img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী Feb 06, 2026
img
ফাইনালে সূর্যবংশীর দুর্দান্ত সেঞ্চুরি Feb 06, 2026
img
আগামীকাল ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান, বঞ্চনা আর অবহেলার অবসান চায় এলাকাবাসী Feb 06, 2026
img
স্বাধীনতার বিরোধিতাকারীদের ভোট চাওয়ার অধিকার নেই: আবুল কালাম Feb 06, 2026
img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026