© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ডন থ্রি’তে শাহরুখ আউট রণবীর ইন

শেয়ার করুন:
‘ডন থ্রি’তে শাহরুখ আউট রণবীর ইন
entertainment-desk
১০:৪৮ পিএম | ০৯ এপ্রিল, ২০১৯

‘জিরো’ সিনেমাটি ব্যবসায় সফল না হওয়ায় নতুন কোনো সিনেমার প্রতি এক প্রকার অনীহা দেখা যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের। এরমধ্যে রাকেশ রায়ের বায়োপিক করবেন না বলেও বলেও জানিয়ে দিয়েছেন শাহরুখ খান।

এখন আবার গুঞ্জন উঠেছে শাহরুখ খানের অন্যতম ব্যবসায় সফল সিনেমা ডন সিরিজের ‘ডন থ্রি’তেও নাকি কাজ করছেন না কিং খান। তার বদলে সিনেমাটিতে নাকি দেখা যাবে গালিবয় সিনেমার নায়ক রণবীর সিংকে।

সূত্রে জানা গেছে, ‘ডন থ্রি’ সিনেমায় আগ্রহ দেখাচ্ছেন না শাহরুখ খান আর সেই জন্য ছবিটির পরিচালক ফারহান আখতার নাকি ছবিটিতে অফার করেছেন রণবীর সিংকে।

তবে শাহরুখ বা রণবীর কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ছবিটি নিয়ে।

 

টাইমস/এমএএইচ/জেডটি

মন্তব্য করুন