© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হারকিউলিস রূপে শাকিব খান

শেয়ার করুন:
হারকিউলিস রূপে শাকিব খান
entertainment-desk
১০:৫৪ পিএম | ০৯ এপ্রিল, ২০১৯

নায়ক শাকিব খানকে অনেক সময় অনেক ভাবেই দেখেছেন দর্শকরা। এবার আর একটু ভিন্ন ভাবে আসছেন তিনি। তবে সেটা কোনো সিনেমায় নয় একটি বিজ্ঞাপনে।

জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজিবের ওরস্যালাইনের একটি বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছে শাকিব খান। আর এই বিজ্ঞাপনে শাকিবকে অনেকটা হারকিউলিসের মতোই দেখা যাবে।

নির্মাতা আদনান আল রাজিব জানান, ওরস্যালাইনের এই বিজ্ঞাপনের মাধ্যমে একটি সামাজিক বার্তা পৌঁছে দেবেন শাকিব খান।

তিনি জানান, বিজ্ঞাপনটি অনেকটা গ্রাম্য পরিবেশে তৈরি করা হবে। বিজ্ঞাপনটির শুটিং শেষে ব্যাংকক ও মুম্বাইয়ে পোস্ট প্রডাকশনের কাজ করা হবে।

বিজ্ঞাপনে একেবারে অন্যরকম শাকিব খানকে পর্দায় হাজির করার প্লান রয়েছে বলেও জানান তিনি।

সূত্রে জানা গেছে, বিজ্ঞাপনে শাকিব খানকে অনেক শক্তিশালী একজন হিসেবে দেখা যাবে যা দেখতে অনেকটা কিংবদন্তি হারকিউলিসের মতোই।

এর আগে আদনান আল রাজিবের সাথে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা রয়েছে শাকিব খানের।

 

টাইমস/এমএএইচ/জেডটি

মন্তব্য করুন