© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইয়ুব বাচ্চুর জানা-অজানা ১০ তথ্য

শেয়ার করুন:
আইয়ুব বাচ্চুর জানা-অজানা ১০ তথ্য
entertainment-desk
০২:১১ পিএম | ৩১ অক্টোবর, ২০১৮
 

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তিনি গান গাওয়ার পাশাপাশি সফল গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।

আশির দশক থেকে আজ অবধি গানের সুরে ও কথায় তিনি আজও আছেন ভক্তদের হৃদয়ে।

এক আকাশের তারা তুই, ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, হকার, আমি বারো মাস তোমায় ভালোবাসিসহ অসংখ্য গানে পান তুমুল জনপ্রিয়তা।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ভক্তদের কাঁদিয়ে তিনি চলে গেছেন অনেক দূরে, না ফেরার দেশে।

গানের এই কিংবদন্তি মানুষটির সম্পর্কে জেনে নেয়া যাক ১০ তথ্য-

১. ডাক নাম রবিন।

২. জন্ম চট্টগ্রামে আগস্ট ১৬, ১৯৬২ সালে।

৩. সংগীত জীবনের সূচনা ১৯৭৭ সালে।

৪. ১৯৭৮/৭৯ এ তিনি ব্যান্ড দল “সোলস” এ যোগ দেন।

৫. সোলসের ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানে পান ব্যাপক জনপ্রিয়তা।

৬. তার প্রথম প্রকাশিত গান ‘হারানো বিকেলের গল্প’।

৭. প্রথম অ্যালবাম ‘রক্তগোলাপ’ (১৯৮৬)

৮. ‘ময়না’ অ্যালবাম ১৯৮৮ সালে বের হয়। এই অ্যালবামের মাধ্যমে সংগীত শিল্পী হিসেবে সকলের কাছে পরিচিতি পান।

৯. দশ বছর থাকেন ব্যান্ড দল সোলসে

১০. ১৯৯১ সালে গঠন করেন নতুন ব্যান্ডদল ‘এলআরবি’।

 

মন্তব্য করুন