সুদানে বাঁধ ধসে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

পূর্ব সুদানে আরবাত বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা হয়ে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যা শতাধিক। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দ্য রেড সি স্টেটস ওয়াটার করপোরেশনের ওমর ইসা তাহির বলেন, ‘বাঁধ ভেঙে দেশটির রাজধানী পোর্ট সুদানের কাছাকাছি গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে।’ বাঁধ এলাকা ও আশপাশের গ্রামগুলোতে জরুরি সহায়তার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

তাহির বলেন, বন্যায় যারা আটকে পড়েছে তাদের আগে সরিয়ে নিতে হবে। উদ্ধারকারী দল বর্তমানে তাদের কাছে পৌঁছানোর জন্য কাজ করছে।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ভারী বৃষ্টির কারণে বাঁধ ধসে ভয়াবহ বন্যায় আশপাশের গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে। সেসব এলাকায় উদ্ধার কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। পোর্ট সুদান থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই বাঁধ। এতে ২৫ মিলিয়ন ঘনমিটার পানি ধারণ করা যেত যা শহরের পানির অন্যতম প্রধান উৎস ছিল।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, জুন থেকে ভারী বৃষ্টি ও বন্যায় যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রায় তিন লাখ ১৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সুদানের আবহাওয়া কর্তৃপক্ষ। সুদানে প্রায় প্রতি বছরই জুন থেকে অক্টোবরের মধ্যে বন্যা হয়ে থাকে। দেশটিতে চলমান সংঘাতের মধ্যে এই ভয়াবহ বৃষ্টি ও বন্যার কারণে প্রাণহানি ও কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

২০২৩ সালের ১৫ এপ্রিল দেশটিতে শুরু হওয়া সশস্ত্র ও বেসামরিক বাহিনীর মধ্যকার সংঘাতের ফলে কমপক্ষে ১৬ হাজার ৬৫০ জন প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন সুদানে বাস্তুচ্যুত অবস্থায় আছে আনুমানিক এক কোটি সাত লাখ ১০ দশমিক সাত মিলিয়ন মানুষ। আর প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে প্রায় দুই দশমিক দুই মিলিয়ন।

Share this news on:

সর্বশেষ

img
হাসপাতাল ও অফিস-আদালতের আশেপাশে হর্ন বাজালে গুনতে হবে জরিমানা! Feb 02, 2026
img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026
img
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির মন্তব্য Feb 02, 2026
img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এতো আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026