© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে ছাত্রলীগ নেতা হত্যায় ৪ জনের ফাঁসি

শেয়ার করুন:
নাটোরে ছাত্রলীগ নেতা হত্যায় ৪ জনের ফাঁসি
central-desk
০২:৩২ পিএম | ১১ এপ্রিল, ২০১৯

১৭ বছর আগে ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাসকে হত্যার দায়ে নাটোরের লালপুরে চারজনের ফাঁসির রায় ও আরো এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় দেয়।

ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলেন- লালপুর উপজেলার বাহাদুপুর গ্রামের শহিদুল ইসলামের দুই ছেলে শামীম ও সুজন, একই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুল মতিন ও আবদুল খালেকের ছেলে আবদুস শকুর।

এছাড়া বাহাদুপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে শান্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। দণ্ডিত পাঁচ আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এ আদালতের পিপি মাসুদ হাসান জানান, অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এ মামলার আসামিদের মধ্যে ১৩ জনকে খালাস দিয়েছেন বিচারক।

দণ্ডিত আসামিদের মধ্যে শামিম ও শুকুর রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। বাকিরা পলাতক।

মামলার বিবরণে জানা যায়, লালপুর উপজেলার হয়বতপুর গ্রামের আবদুস শুকুর মৃধার ছেলে মোয়াজ্জেম হোসেন খান্নাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি বাড়িতে হামলা চালিয়ে এই ছাত্রলীগ কর্মীকে হত্যা করে আসামিরা।

এ মামলার এজাহারে মোট ২৩ জনকে আসামি করা হলেও অভিযোগ গঠনের পর্যায়ে পাঁচজনের নাম বাদ দেয়া হয় বলে পিপি মাসুদ হাসান জানান।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন