প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি উপদেষ্টার মর্যাদার সমতুল্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

লুৎফে সিদ্দিকী ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অ্যাডজান্ট প্রফেসর এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ভিজিটিং প্রফেসর-ইন-প্র্যাকটিস।

এর আগে তিনি ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকের এফএক্স, রেটস অ্যান্ড ক্রেডিটের উদীয়মান বাজারের গ্লোবাল হেড এবং বার্কলেস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

২০১২ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে ইয়াং গ্লোবাল লিডার হিসেবে স্বীকৃতি দেয়। তিনি পুঁজিবাজার, অবকাঠামো বিনিয়োগ, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক ঝুঁকি বিষয়ে কাউন্সিল এবং স্টিয়ারিং গ্রুপে দায়িত্ব পালন করেন।

তিনি বেশ কয়েক বছর ধরে দাভোসে অফিসিয়াল প্রোগ্রামসহ ডব্লিউইএফের এক ডজনেরও বেশি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন।

লুৎফে এলএসই সিস্টেমিক রিস্ক সেন্টার, এনইউএস সেন্টার ফর গভর্নেন্সের উপদেষ্টা বোর্ড এবং ইউডব্লিউসি আটলান্টিক কলেজ এবং এনসিসি লন্ডনের পরিচালনা পর্ষদের সদস্য।


তিনি ব্রেটন উডস কমিটি, সিএফএ ইনস্টিটিউটের ফিউচার অব ফিনান্স এবং ওএমএফআইএফ, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ফোরামেও ভূমিকা রাখেন।

আন্তর্জাতিক মিডিয়ায় লুতফের ব্যাপক উপস্থিতি রয়েছে। ২০০৯ সাল থেকে বাংলাদেশ সরকার তাকে সিআইপি হিসেবে মনোনীত করেছে।

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026