নতুন বাংলাদেশে নতুন ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবার ‘ইত্যাদি’র নতুন পর্ব নির্মিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নসম্পদ, মুক্তিযুদ্ধের গৌরবময় স্থান, আকর্ষণীয় পর্যটনকেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য ও গুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জানাতে দেশের বিভিন্ন স্থানে ‘ইত্যাদি’ ধারণ করা হয়। সেই ধারাবাহিকতা এবারও বজায় রাখা হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় অবস্থিত দৃষ্টিনন্দন মধুটিলা ইকোপার্কে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়। এই সবুজ পার্কের সবুজের সমারোহের সঙ্গে সংগতি রেখে বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে মোড়ানো মঞ্চে ধারণ করা হয় এবারের নতুন ‘ইত্যাদি’।

জুলাই মাসের শুরুর দিকে অনুষ্ঠানটির পর্ব ধারণ করা হয়। নালিতাবাড়ীতে ধারণ হলেও দর্শকরা আসেন ৫০ থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত বিভিন্ন উপজেলা থেকেও। অনুষ্ঠানটির প্রচার তারিখ গত ২৬ জুলাই থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিরাজমান পরিস্থিতিতে অনুষ্ঠানটির প্রচার করা হয়নি। অবশেষে নতুন বাংলাদেশে ইত্যাদির নতুন পর্ব প্রচার হচ্ছে। আজ ৬ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে ইত্যাদি প্রচারিত হবে। বরাবরের মতোই ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

এবারের নির্মিত ইত্যাদিতে শেরপুরের পালাগানের শিল্পী তারা বয়াতি এবং পান্থ কানাই একটি ভিন্ন রকম লোকসংগীত পরিবেশন করেছেন। এ ছাড়া শেরপুরকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন শেরপুরেরই স্থানীয় শতাধিক বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন কমল কান্তি পাল, কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা। দুটি গানেরই সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী।
দর্শক পর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান শেরপুরকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে বিভিন্ন সম্প্রদায়ের চারজন দর্শক নির্বাচন করা হয়।
দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেন বৃহত্তর ময়মনসিংহের জনপ্রিয় সংগীতশিল্পী অনিমেষ রায়।
এ ছাড়া সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি। বিভিন্ন সামাজিক অসংগতি ও সমাজ সংস্কারের ওপর সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ নাট্যাংশ দেখা যাবে নতুন পর্বে।

Share this news on:

সর্বশেষ

img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026
img
কায়াদু লোহার নজরকাড়া অভিব্যক্তি, ‘ফাঙ্কি’ ছবির পথে চমকপ্রদ উপস্থিতি Feb 04, 2026
img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026