© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

শেয়ার করুন:
শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১২ এএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষার্থীদের সঙ্গে আজ রোববার মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১২ আগস্ট রংপুরের আবু সাঈদের বাড়িতে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য করুন