© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একসঙ্গে নিম্ন আদালতের ১৬৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন

শেয়ার করুন:
একসঙ্গে নিম্ন আদালতের ১৬৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন
মোজো ডেস্ক
০৯:০৮ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৪
অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১৬৮ বিচারককে একসঙ্গে বদলি করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) নিম্ন আদালতের এসব বিচারককে বদলি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন, ৪৭ জন অতিরিক্ত জেলা জজ ও ৭ জন যুগ্ম জেলা জজ।
আইন ও বিচার বিভাগ জানিয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

এছাড়া জানা গেছে, বদলি করা অতিরিক্ত জেলা জজদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তা বরাবর আগামী ১২ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগ দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন