© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণফোরামে যোগ দিলেন আ. লীগ নেতা

শেয়ার করুন:
গণফোরামে যোগ দিলেন আ. লীগ নেতা
central-desk
০৯:৫০ পিএম | ২৪ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগ ছেড়ে গণফোরামে যোগ দিয়েছেন মেজর জেনারেল (অব.) আমছা আমীন।

শনিবার (২৪ নবেম্বর) দুপুরে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে তিনি এই দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

গণফোরামের গণমাধ্যম শাখার লতিফুল বারী হামিম এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

এ সময় গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ উপস্থিত ছিলেন।

আমছা আমীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০১ সালে কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। তিনি জেলা পরিষদের প্রশাসকেরও দায়িত্বপালন করেন।

 

 

মন্তব্য করুন