ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হেলেন’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার ‘অত্যন্ত বিপদজনক’ ঘূর্ণিঝড় ‘হেলেন’ আঘাত হেনেছে। কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অরক্ষিত অবস্থায় দুর্যোগপূর্ণ এই ঝড়টির কারণে সৃষ্টি হওয়া জলোচ্ছ্বাসের ফলে একটি দোতলা বাড়িও ডুবে যেতে পারে। খবর এএফপির।

গত কয়েক যুগের মধ্যে মেক্সিকো উপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বড় এটি। এর প্রভাবে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এবং রাস্তঘাট পানিতে ডুবে গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, দ্রুত লয়ে চলতে থাকা এই ঘূর্ণিঝড়টি গতকাল বৃহস্পতিবার ‘অত্যন্ত বিপদজনক’ ক্যাটাগরি-৪ হারিকেনে রূপ নেয়। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার এবং এটি থালাহাসির বিগ বেন্ড এলাকায় আঘাত করেছে। হারিকেন সেন্টার আরও জানিয়েছে, ফ্লোরিডার বিগ বেন্ড এলাকার প্রতিটি নাগরিক দুর্যোগপূর্ণ ঝড় ও বন্যার ঝুঁকির মুখে রয়েছেন।

ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান বলেন, ‘আমরা আশঙ্কা করছি ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে এসব এলকায়। অর্থাৎ দোতলা একটি বাড়ির ছাদও ডুবে যেতে পারে পানিতে।’ তিনি জানান, ঝড়ের প্রভাবে পানি খুব দ্রুত বেড়ে যেতে পারে এবং তা বাড়িঘর থেকে শুরু করে যানবাহন ভাসিয়ে নিতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জনগণকে আবহাওয়ার সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন। বাইডেন বলেন, ‘ঘূর্ণিঝড় হেলেনের যাত্রাপথে যেসব লোকজন রয়েছে তাদের সবাইকে বাড়িঘর ছাড়ার হুঁশিয়ারি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আপনারা বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সাথে নিন এবং নিরাপদে থাকুন।’

Share this news on:

সর্বশেষ

img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026