ইসরায়েলের হামলায় ইয়েমেনে ৪, লেবাননে ১০৫ জন নিহত

টানা এক বছরের আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে নজর ফেলেছে ইসরায়েল। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে লেবাননজুড়ে হামলা চলাচ্ছে দখলদাররা। এরই মধ্যে নতুন করে ইয়েমেনেও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।
 
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, হুথি গোষ্ঠীকে টার্গেট করে রোববার (২৯ সেপ্টেম্বর) ইয়েমেনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। বিমান হামলার কারণে বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গত নভেম্বর থেকে ইসরায়েল ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথিরা।

এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায়
লেবাননজুড়ে ইসরায়েলি বোমা হামলায় আরও অন্তত ১০৫ জন নিহত হয়েছেন। দখলদার দেশটির হামলায় এখন পর্যন্ত ৮০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ইসরায়েল এখন লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলে নানা সময় ছোট আকারে হামলা করেছে হিজবুল্লাহ। বলা হয়, হিজবুল্লাহর প্রধান সমর্থক ও অস্ত্র সরবরাহকারী দেশ ইরান।

চলতি বছরের মে মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। যদিও অনেকের ধারণা এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে। রাইসির মৃত্যুর এক মাস পরই (জুলাই) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ‘গুপ্ত হামলা’ চালিয়ে হত্যা করে ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েলে ধারাবাহিক হামলা শুরু করে লেবাননের হিজবুল্লাহ।

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি-ইসলামী আন্দোলনের ২ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান Feb 08, 2026
img
নির্বাচনের আগে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব! Feb 08, 2026
img
আজ খালেদ মাসুদ পাইলটের জন্মদিন Feb 08, 2026
img
বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো নতুন অস্ত্র সামনে আনছে রাশিয়া Feb 08, 2026
img
বাড্ডায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভা শুরু Feb 08, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 08, 2026
img
সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা! Feb 08, 2026
img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026