© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দা, নেওয়া হয়েছে হাসপাতালে

শেয়ার করুন:
গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দা, নেওয়া হয়েছে হাসপাতালে
মোজো ডেস্ক
১১:৩৮ এএম | ০১ অক্টোবর, ২০২৪
বলিউড অভিনেতা গোবিন্দা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (০১ অক্টোবর) ভোরে গুলিবিদ্ধ হন তিনি।

জানা গেছে, মঙ্গলবার সকালে ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন গোবিন্দা। বন্দুক পরিষ্কার করার সময় এই বিপদ ঘটে। রিভলবার থেকেই গুলি ছিটকে লাগে তার পায়ে। যার জেরে প্রচুর রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে পরিবারের তরফে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে বলে খবর। গোবিন্দাকে ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয়েছে। তার পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিৎসকরা।

বলিউড অভিনেতার ম্যানেজার শশী সিং একটি সংবাদ সংস্থাকে বলেছেন, গোবিন্দা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে লাইসেন্সড রিভলবারটি তিনি তুলে রাখতে যান। আচমকাই হাত থেকে মাটিতে পড়ে গেলে বন্দুক থেকে গুলি ছিটকে ওর পায়ে লাগে।’

তিনি আরও জানান, চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভালো আছেন। এই মুহূর্তে তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন